বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : মিনু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সানোয়ার আরিফ ,রাজশাহী ব্যুরোঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী অটো ইজিবাইক শ্রমিক দলের নয়া কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পক্ষ থেক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সমেয় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী অটো ইজিবাইক শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি দৌলঙ্গীর কালু, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক সাবদুল, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাজু রইদুল। তারা রাতে মিজানুর রহমান মিনু নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান।

বিএনপি নেতা মিজানুর রহমান মিনু নয়া কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। একটি মহল ও কিছু দল নিজেদের আখের গোছানের চিন্তায় নির্বাচন পেছানোর ও বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজনে আবারও মাঠে নামার আহ্বান জানান তিনি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ