বরগুনায় সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনা

সুন্দরবন রক্ষা, প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে বরগুনা প্রেসক্লাবে আজ সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বরগুনা জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের আহবায়ক মনির হোসেন কামাল।

আলোচনা করেন, সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল, মীর্জা এস আই খালেদ, জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, দেবদাস মজুমদার, হাফেজ খোকন, হিমাদ্রী শেখর কেশব, সাইদুল ইসলাম মন্টু, জাহাঙ্গীর কবির মৃধা, মাসুদ রেজা ফয়সাল, রহমান আরিফ,মোঃ আসাদুজ্জামান  ও লাবনী আক্তার। সভায় একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

উপস্থিত বক্তারা  একটি সংবেদনশীল সমাজ গঠনের জন্য সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা বাড়াতে সহযোগিতামূলক কার্যক্রমের কৌশল তৈরি করার জন্য যথাযথ পরামর্শ প্রদান করেন। যাতে যুবরা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সমাজে  তাদের  সম্পৃক্ততা বাড়াতে পারে। সার্বিক পরিচালনায় ছিলেন  মোঃ খলিলুর রহমান। জেলা সমন্বয়কারী রূপান্তর বরগুনা। প্রকল্পের লক্ষ উদ্দেশ্য বর্ননা করেনঃ সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী অনুপ রায়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ