ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে জবাই করে হত্যা

ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে জবাই করে হত্যা
ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে জবাই করে হত্যা
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকা পৌর শহরে ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় বসতঘর থেকে এক মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন,গার্মেন্টস শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীরা সন্দেহ করে ভেতরে ঢুকে একে একে তিনটি মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয় ভালুকা মডেল থানাকে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ‘রফিক উদ্দিনের পরিবার এ বাসায় বসবাস করতেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, ময়নার দেবর নজরুল ইসলাম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’

তিনি আরও জানান, ঘটনার সময় নিহত ময়নার স্বামী রফিক উদ্দিন কর্মস্থলে ছিলেন এবং রাতে তিনি বাসায় ফেরেননি। মূল অভিযুক্ত নজরুলকে আটকের জন্য অভিযান চলছে। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ