পলিথিন প্লাস্টিক এর দূষণ প্রতিরোধে এক কর্মশালার অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান:

আজ সোমবার বেলা ১১ টার সময় রূপান্তর সুন্দরবন ইকো প্রকল্পের আয়োজনে বরগুনা সদর উপজেলায় ব্যবসায়ী ও বাজার কমিটির প্রতিনিধিদের সাথে পলিথিন প্লাস্টিক এর দূষণ প্রতিরোধে এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ ইয়াছিন আরাফাত রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব হেমায়েত উদ্দীন, উপজেলা বন কর্মকর্তা জনাব আক্তারুজ্জামান, বরগুনা এনজিও ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি জনাব জাকির হোসেন মিরাজ ও বরগুনা জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব হাফিজুর রহমান এবং বিজয় টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আসাদ তালুকদার।

অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার ৩০ ব্যবসায়ী, যুব ফোরামের সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে ৩০ জন ব্যবসায়ীকে ১০০ পিস করে মোট ৩০০০ হাজার পিস পলিথিন প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরন করা হয়। সভায় উপস্থিত ব্যবসায়ীরা সাধারণ জনগনকে পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের দূষণ প্রতিরোধে সচেতন করবেন ও পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে তাদেরকে উদ্বুদ্ধ করবেন বলে অংগীকার করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ