জুলাইয়ের মায়েদের নিয়ে রগুনায় অভিভাবক সমাবেশ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জেলা প্রতিনিধি বরগুনা :

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জুলাইয়ের মায়েদের নিয়ে অভিভাবক সমাবেশ করেছে জেলা প্রশাসন বরগুনা। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত মায়েরা তাদের বেদনাবিভূর অভিব্যক্তি প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত রানা, পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, এনডিসি আবদুল্লাহ আল মামুন এবং জুলাইয়ের আন্দোলনে নিহত এবং আহতদের গর্বিত মায়ের।া এছাড়াও জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ