মোঃ আবু জাফর মন্ডল(গাইবান্ধা থেকে) ঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ বছরের শিশু ধ/র্ষ/ন চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। রবিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মোঃ শাকিল মিয়া(৩২)।সে ওই গ্রামের মৃত রাজা মিয়া ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২ আগষ্ট শনিবার আনুমানিক বিকেল ৩ টার দিকে অভিযুক্ত ধ/র্ষ/ক শাকিল একই গ্রামের ৬ বছর বয়সী একটি মেয়ে শিশুকে ধ/র্ষ/নের চেষ্টা করে। পরে মেয়েটি চিৎকার করলে তার স্বজনরা ঘটনাস্থলে আসলে শাকিল সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে সেই দিন রাতে স্থানীয়দের অভিযোগ ও তাদের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাকিলকে আটক করে। পরে অভিযুক্ত ধ/র্ষ/ক শাকিলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি ধ/র্ষ/ন মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।