রাজস্ব কর্মকর্তা মেহেদীর ঘুষ বাণিজ্য

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোর্শেদ মারুফ :

জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন মোংলা কাস্টমস হাউজে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা এম হাসান মেহেদী একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা যা ঘুষ লেনদেনের ভিডিও আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।
রাজস্ব দপ্তরে শকুনের অভ্যুত্থান এক ভয়ঙ্কর শকুন, যার থাবায় আক্রান্ত হয়েছে রাজস্ব আর এই রাজস্ব হারালে রাষ্ট্র মুখ থুবড়ে পড়ে গিয়ে দেশের সাধারণ জণগণ সেই ক্ষতির মোকাবিলা করতে হিমশিম খায়।
স¤প্রতি জাতীয় দৈনিক আমাদের কণ্ঠের বার্তা বিভাগে এসে পৌঁছেছে একটি অতি সংবেদনশীল ও প্রামাণ্য ভিডিও ফুটেজ, যেখানে অফিস চলাকালীন নিজ কার্যালয়ে বসে এম হাসান মেহেদীকে নগদ ঘুষ গ্রহণ করতে দেখা যায়। সরকারি অফিসে সেবা নিতে গিয়ে দিতে হয় ঘুষ, তাও আবার হয়রানির শিকার হয়ে নির্ধারিত টাকা বুঝে দিয়ে কাজ সম্পন্ন করে নেন ভুক্তভুগি।

ঘুষ নেওয়ার ভিডিও সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিককে ‘ম্যানেজ’ করতে লক্ষাধিক টাকার ঘুষের প্রস্তাব দেন অর্থাৎ, ঘুষের ভিডিও প্রকাশ না করার জন্য। আরও ভয়াবহ তথ্য এসেছে- বিশ্বস্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে, এম হাসান মেহেদী খুলনার বিভিন্ন এলাকায় ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে প্রায় ৮০ লাখ টাকার জমি ক্রয় করেছেন, সরকারের নির্ধারিত বেতন কাঠামোর সঙ্গে সম্পূর্ণ ব্যাতিক্রম তার এই অবৈধ সম্পদের কোন হদিস নেই আয়কর রিটার্নে-এর অর্থ, তিনি দুর্নীতি দমন কমিশনের সংজ্ঞায় একটি ‘অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তি’ এবং তা ফৌজদারি অপরাধের সামিল।

কিন্তু এখানেই শেষ নয়! এই মেহেদী, যিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন, সেই পরিচয়ের আড়ালে বসে ৫ আগস্টে ছাত্র আন্দোলনের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের অর্থ সরবরাহ করেছেন। তার অর্থে প্রভাবিত ক্যাডাররা প্রস্তুত ছিল আন্দোলন দমনে মাঠে নামার জন্য- এটি কোনো আলাদা ঘটনা নয়, বরং পরিকল্পিত রাষ্ট্রীয় নিপীড়নের এক গভীর ষড়যন্ত্র ছিলো।
প্রশাসনের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে রাজনৈতিকভাবে ছাত্ররাজনীতিকে অর্থায়ন করা, ক্যাম্পাসে সহিংসতার পৃষ্ঠপোষকতা দেওয়া এবং ঘুষের টাকায় ক্যাডার পুষে রাখা- এসবই সরাসরি রাষ্ট্রদ্রোহিতার সামিল।

এম হাসান মেহেদী কেবল একজন দুর্নীতিবাজ কর্মকর্তা নন- তিনি এই রাষ্ট্রযন্ত্রের ভেতরে গজিয়ে ওঠা একটি ক্ষমতা লোভী, রাজনৈতিকভাবে সুবিধাভোগী, দখলবাজ গোষ্ঠীর দালাল। তার ছত্রছায়ার শুধু ঘুষ নয়- সেখানে অস্ত্র’র ভয় দেখিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করার পায়তারাও বটে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ