শরীয়তপুরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ জনতার হাতে আটক হয়েছে এক পুলিশ কনস্টেবল। এ সময় এক যুবককেও আটক করে স্থানীয়রা । শনিবার (৯ আগস্ট) রাতে নড়িয়া পৌরসভার ঢালীপাড়া মাঝিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক পুলিশ সদস্যের নাম আল আমিন দিপু, তিনি নড়িয়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। অপরজনের নাম আসাদ হোসেন (১৮), তিনি নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, তাদের চলাফেরা দেখে সন্দেহ হয়। পরে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্যা বলেন, কনস্টেবল আল আমিন দিপুকে রাতেই প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ