সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার কাজী আখতারুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও অপহরণসহ গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে আলোচনা হয়।