স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বরগুনায় নানা আয়োজন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির আওতায় মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি শুরু করে জেলা স্বেচ্ছাসেবক দল। এতে স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা বরগুনা জেলা সদর হাসপাতাল এলাকার আশপাশ পরিস্কার-পরিছন্ন করেন। এছাড়া নালা-ড্রেন থেকে ময়লা-আবর্জনা সরিয়ে জনসচেতনতামূলক ¯েøাগান দিতে থাকেন। এছাড়াও নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে পরিস্কার অভিযানসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপন করে। বিকেলে এ উপলক্ষে তারা আনন্দ র‌্যালী করেন।
‎প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাভিল বলেন, “স্বেচ্ছাসেবক দলের মূল শক্তি হচ্ছে জনসেবা। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকান্ডের মাধ্যমেই তারা জনগণের পাশে দাঁড়াতে চায়। প্রতিষ্ঠা বার্ষিকীকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে পরিচ্ছন্নতা অভিযানের মতো কার্যক্রম হাতে নিয়েছেন তারা। বরগুনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাদের এই উদ্দেশ্যকে সাধুবাদ জানাই। বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগঠক সাগর জোমাদ্দার বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরু করা এ কর্মসূচি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে জনসচেতনতা বাড়ানো হবে।
‎জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, “একটি সুস্থ ও বাসযোগ্য সমাজ গড়তে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। প্রত্যেক পরিবার ও প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্বে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আমরা চাই তরুণ প্রজন্ম সমাজের কল্যাণে এগিয়ে আসুক।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ