কেরানীগঞ্জে মৎস্যচাষিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহিন চৌধুরী(কেরাণীগঞ্জ):
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মৎস অফিসার কারিশমা আহমেদ জাকসির আয়োজনে মৎসচাষিদের নিয়ে এক ক্রীড়া(সাতার) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানাধিন শাক্তা ইউনিয়নের পশ্চিম বামন শুর এলাকার একটি পুকুরে এ সাতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় মৎস্য চাষী ছাড়াও এলাকার বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা মৎস অফিসার কারিশমা আহমেদ জাকসি বলেন এমন সুন্দর আয়োজন কেরানীগঞ্জে একটি মাইল ফলক হয়ে থাকবে। তিনি আরো বলেন আসুন আমরা মৎস্য চাষীদের জন্য এগিয়ে আসি এবং খাল নালা পুকুর ভরাট থেকে বিরত থাকি।বেশি বেশি মাছ চাষের জন্য পুকুর নালা গুলোকে মাছ চাষের জন্য উপযোগী করে তুলি।

যারা পুকুর নালা খাল ভরাট করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।
সাতার প্রতিযোগীতা শেষে মৎস্য উদ্যোক্তা মোহাম্মদ রুবেলের মাছ চাষের পুকুরের পানি পরীক্ষা করে দেখেন এবং তাকে মৎস চাষ সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা দেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ