তালায় যুবদল নেতাকে জবাই করে হত্যা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আক্তারুল ইসলাম (সাতক্ষীরা):

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীমকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে হত্যার কারন এখনো জানা যায়নি, তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ