বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে সড়ক অবরোধ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু(পিরোজপুর):

বাগেরহাট-৪ সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং আসনটি পূর্ণ পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অবরোধ কর্মসূচিতে অংশ নেয়া এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বাগেরহাট-৪ আসন বাতিলের সিদ্ধান্ত, জনবিচ্ছিন্ন ও অগণতান্ত্রিক। আসনটি বহাল না করা হলে, সকলকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন নেত-কর্মীরা।

এ সময় বাগেরহাট-৪ আসনে জামায়তের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেহ প্রমূখ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, “বাগেরহাট-৪ আসন আমাদের অস্তিত্বের প্রতীক। এটিকে মুছে ফেলা মানে আমাদের কণ্ঠরোধ করার সামিল। আমরা কখনই তা মেনে নেব না।্

এ দিকে উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক ফকির রাসেল আল ইসলাম জানিয়েছেন,বাগেরহাট-০৪ (মোড়েলগঞ্জÑশরনখোলা) আসনে ২০১৮ এবং ২০০০ এ বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জননেতা কাজী খায়রুজ্জমান শিপন, অবরোধ সফল করতে প্রয়োজনীয় সব রকমের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে আসছেন এবং তার নেতৃত্বেই আমরা আসনটি পুনরায় উদ্ধার করে ছাড়ব এটাই শেষ কথা।

মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন,বাগেরহাট বাংলাদেশের মধ্যে আয়োতনের মধ্য দিয়ে ৭ম জেলা। এই জেলায় রয়েছে আধ্যাত্মিক সাধক,খান জাহান আলীর প্রনিদ্ধ মাজার এবং তার নির্মিত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, আর সুন্দরবনের গা ঘেষা বীর রেহিমুল্লার স্মৃতি বিজড়িত দেশের ২য় বৃহত্তম উপজেলা মোড়েলগঞ্জ উপজেলা। সুতরাং এ এলাকার মানুষ নির্বাচন কমিশনের এ আত্মঘাতি সিদ্ধান্ত মেনে নেবে না।
অবরোধ চলাকালে এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ফলে এই এলাকার জনজীবনে এক নেতিবাচক প্রভাব পড়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ