মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ
চিংড়ী উৎপাদনে উল্লেখযোগ্য অবদানে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত রয়্যাল ফিস কালচারের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন কে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার ভুমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দীন। দুপুর ১ টায় রয়্যাল ফিস ট্রেডিং এর কার্যালয়ে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, মাওঃ আমিনুল ইসলাম,প্রমূখ।