শ্রীপুরে উচ্ছেদ অভিযান দখলকারীদের হামলায় সার্ভেয়ার আহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ সেলিম শেখ (শ্রীপুর):

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং সিএনবি এলাকায় সড়ক ও জনপথের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। উচ্ছেদ শুরু হওয়ার দুই ঘন্টা পর দুপুর দেড়টার দিকে দখলকারী স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল ইসলামকে মাধর করে আহত করে।

এ সময় তিনি দৌড়ে সড়কের পাশে পলক সিএনজি পাম্পের একটি কক্ষে গিয়ে আশ্রয় নেয়। হামলাকারীরা তার গায়ের শার্ট টেনে হিঁচড়ে ছিড়ে লাঞ্ছিত করে এবং এলোপাতারীভাবে কিল, ঘুষি দিয়ে মারধর করে আহত করে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের ঠেকাতে কোন ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি।গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, আমি কয়েকজন পুলিশ নিয়ে মসজিদের পাশেই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছি। পরে আমাদের সহকর্মী সার্ভেয়ারের উপর ব্যবসায়ীদের হামলার কথা শুনে এ পাশে চলে আসি। হামলার ঘটনায় সার্ভেয়ারের সাথে কথা বলে ভিডিও ফুটেজ দেখে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে সার্ভেয়ারের উপর হামলার পর উচ্ছেদ অভিযান বন্ধ রেখেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ