মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনায় নিজগৃহ থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন। রবিবার সকালে বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭)। নিহত দম্পতির সাদিয়া(৫) ও আফসানা (২) নামের দুটি কন্যা সন্তান রয়েছো। শিশু সন্তান দুটিকে ঘর অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত স্বপন মোল্লা পেশায় স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে ঘুম থেকে ওজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, আম্মি মোগো ঘরে চলেন মা কথা বলেনা, আব্বাকেও দেখিনা।এসময় তাদের ঘরে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় আকলিমার গলাকাটা লাশ এবং ঘরের আড়ার সাথে স্বপনকে গলায় ফাস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। নিহত স্বপনের বড় ভাই, কবির মোল্লা বলেন, আমার ভাইয়ের কোন শত্রæ নেই। তবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে ধারণা করছেন বলে জানিয়েছেন নিহত আকলিমার বাবা আব্বাস মৃধা।