মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা):
পল্লী বিদ্যুৎ কর্মচারীদের চার দফা দাবির প্রেক্ষিতে গণছুটি পালনের অংশ হিসেবে পাইকগাছা জোনাল অফিসের ৯০ জন কর্মচারী স্টেশন ত্যাগ করেছেন। এতে পাইকগাছা (শিববাটি) ও কপিলমুনি (সলুয়া) উপকেন্দ্র, যা কেপিআই (Key Point Installation) ভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরিস্থিতিতে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে অথবা নাশকতার ঘটনা ঘটতে পারে। পাশাপাশি জরুরি কাজে লোকবলের সংকট দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম নিরাপত্তার স্বার্থে পুলিশ টহল জোরদার ও প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন।