কলাপাড়ায় শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া):

কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন এর উদ্যোগে “শিশুদের অধিকার ও সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) টিয়াখালী কে. আই. ইসলাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে অত্র বিদ্যালয়ের নির্বাচিত ২০ জন শিক্ষার্থীসহ অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, সংবাদ মাধ্যমকর্মী, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন, আজকের কিশোর-কিশোরী আগামী দিনের আলোর দিশারী। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ