বরগুনায় নারীপক্ষের সেমিনার অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

বরগুনায় তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক অধিকার এখানে, এখনই (RHRN) প্রকল্পের আওতায় নারী পক্ষের আয়োজনে রবিবার জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে পরিবর্তনের জন্য আমরা, তারুন্যের উদ্যমই বদলে যাবে পৃথিবী এই স্লোগান কে সামনে নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংগঠন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা,বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন, নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম এর সভাপতি হাফিজুর রহমান, বেসরকারি উন্নয়ন সংগঠন নজরুল স্মৃতি সংসদ এর নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন পান্না, বেসরকারি উন্নয়ন সংগঠন সংকল্পের নির্বাহী পরিচালক মির্জা এস আই খালেদ, জাগোনারীর ফেলো আফরোজ সুলতানা আখি, সুমাইয়া শিলা, নিশু মনি প্রমূখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ