তারাগঞ্জে ৬ মাসের কন্যা শিশুকে জবাই!

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু(রংপুর):

রংপুরের তারাগঞ্জে ৬ মাসের কন্যা শিশুকে জবাই করলেন মা। সোমবার তারাগঞ্জ উপজেলার কুর্শা পশ্চিম পলাশবাড়ী গ্রামে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। খবরটি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি এম ফারুক।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল চন্দ্র রায়ের (৪০) স্ত্রী তুলসী রানী (২৫) মানসিক রোগে ভুগছিলেন। সকালে হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে ঘরে থাকা ছুরি দিয়ে নিজের ছয় মাস বয়সী কন্যা শিশুকে জবাই করে ঘরের বাইরে ফেলে দেন। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটুর মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে অভিযুক্ত মা তুলসী রানীকে আটক করা হয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার এবং তার মাকে থানায় আনা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এ হত্যাকান্ড ঘটিয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ