রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত: অল্পের জন্য বেঁচে গেল ৬০০ প্রাণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু, রংপুর:

রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীবাহি পদ্মরাগ কমিউটার ট্রেনের পাঁচটি কোচ (বগি) লাইনচ্যুত হয়েছে। ট্রেনে প্রায় ছয় শতাধিক যাত্রী ছিল, তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে ষ্টেশনের সহকারী মাস্টার মো.ইউসুফ আলী।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এই দূর্ঘটনা ঘটে। এর ফলে পীরগাছা থেকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুরিগ্রাম বগুড়া ও ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ২১ আপ পদ্মরাগ কমিউটার যাত্রীবাহী ট্রেনটি শান্তাহার থেকে লালমনিরহাট যাচ্ছিল, পীরগাছায় যাত্রাবিরতি দিয়ে লালমনিরহাটে অভিমুখে যাত্রার ১ মিনিটের মাথা ষ্টেশনের ডাউন পয়েন্টে গিয়ে দুর্ঘটনায় পরে।

ওই ট্রেনের যাত্রীবাহী কোচ (বগি) ছিল ৮ টি এবং মালবাহী বগি ছিল ২টি। এর মধ্যে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছেন তদন্তের আগে কিছু বলতে পারছি না। উত্তরাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ