গোপালগঞ্জে পোনামাছ ও চেক বিতরণ অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহীন মুন্সী (গোপালগঞ্জ):

গোপালগঞ্জে সদর উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে পোনামাছ ও সমাজসেবা অফিসের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রথমে উপজেলা পুকুর পাড়ে ও পরে সমাজসেবা অফিসারের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী জানান, ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নির্বাচিত ২২ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০কেজী করে পোনামাছ বিতরণ ও অবমুক্তকরণ করা হয়। তিনি আরো জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় গোপালগঞ্জ সদর এই কর্মসূচি বাস্তবায়ন করেছে।
অপরদিকে উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের চলমান কার্যক্রমের অংশ হিসেবে পল্লী সমাজসেবা কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচির আওতায় ১৩ জন সুফলভোগীর মধ্যে ৬লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ সদরের সমাজসেবা অফিসার শারমিন সুলতানা বলেন, এই ঋণ দিয়ে সুফলভোগীরা সুনির্দিষ্ট ব্যবসা ও আয়বর্ধক কাজে বিনিয়োগ করবেন। বিষয়টি আমাদের ইউনিয়ন সমাজকর্মীরা মনিটরিং করবে, আশা করছি ঋণগ্রহীতারা সফলতার মুখ দেখবে।

পোনা মাছ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলার নিবার্হী অফিসার এম. রকিবুল হাসান। এ সময় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার মাফ রোজা খানম, সমবায় অফিসার ইনামুল তালুকদার, সোনালী ব্যাংক পাচুড়িয়া শাখা ম্যানেজার, প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি যুবায়ের হোসেন, গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ