নাচোলে মনোশা পুজা উপলক্ষে বিশ্বহরি খেলা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হিন্দু সপ্রদায়ের মনোশা পুজা উপলক্ষে বিশ্বহরি হাত টানাটানি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার নাচোল ইউপির হাঁকরইল তুড়িপাড়ার জুস কোম্পানি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শ্রী নরেন(ঝালু) সিং এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুূদ, সাংবাদিক এমএকে. জিলানী, সমাজসবী আব্দুল হালিম ও কাবুল হোসেন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুনিল সিং। খেলায় ৬টি গুনিন দল প্রতিযোগতায় অংশগ্রহণ করেন। খেলা শেষে বিচারকগণ খেসবা গ্রামের গুনিনকে বিজয়ীর পুরস্কার তুলে দেন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ