দত্তপাড়ায় মাদকবিরোধী অভিযান দুইজনের দন্ড

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান জানান, মাদক সেবনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা সর্বদা তৎপর থাকবেন এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ