মৌলভীবাজারে প্রবাসীর গাড়ীতে আগুন গ্রেফতার :৩

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম সাধুহাটি গ্রামে লন্ডন প্রবাসী ওয়াহিদ মিয়া @ মামুন মিয়ার বাড়ির গ্যারেজে থাকা হুন্দাই ট্রাকসন প্রাইভেট গাড়ী ( রেজি নং- ঢাকা মেট্রো-গ-১৩-৩৬১৪) আগুনে পুড়িয়ে ক্ষতিগ্রস্ত করাসহ অন্যান্য মালামাল বিনষ্ট করার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে ও মসজিদের মাইকে এনাউন্স করে রাফিনগর স্কুলের সামনে একটি পিকআপ গাড়ি (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন ১২-৪৪৭৬) সহ ৩ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার রাখা গ্রামের ছয়ফুল মিয়া এর পুত্র সালমান মিয়া (২০), জলিল মিয়ার পুত্র জুবেদ মিয়া (২১) ও পরদিন ভোর ০৫.৩০ ঘটিকায় আটককৃত বলিয়ারবাগ এলাকার সৈয়দ আব্দুল মালিক এর পুত্র সৈয়দ মুরসালিন আলী (২১)। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা (মামলা নং-২৮/৩১৬,তারিখ: ২৫/০৯/২০২৫ইং) দায়ের করা হয়েছে ।

ঘটনার বিবরণে জানা গেছে- গত গত ২৫ সেপ্টেম্বর রাত অনুমান ২.৩০ ঘটিকার দিকে লন্ডন প্রবাসী ওয়াহিদ মিয়া @ মামুন মিয়া’র বাড়ীতে থাকা লজিং মাষ্টার তাজুল ইসলাম ঘুম থেকে উঠে দেখেন- একদল দৃস্কিতিকারীরা বাড়ির গ্যারেজে থাকা প্রাইভেট গাড়ীটি আগুন লাগিয়ে পুড়িয়ে বাড়ী থেকে দৌড়ে ছলে যাচ্ছে। এ সময় তিনি হাল্লা-চিৎকার শুরু করেন এবং বিষয়টি মসজিদের মাইকে এনাউন্স করলে গ্রামের লোকজন রাস্তায় বাহির হয়ে রাফিনগর স্কুলের সামনে তাদের একটি পিকআপ গাড়ি (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন ১২-৪৪৭৬) সহ তাদের আটক করে পুলিশে সৌপর্দ করা হয়। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে আটককৃতরা ঘটনা স্বীকার করে, এবং তাদের সহযোগীদের নাম ও পরিচয় প্রকাশ করে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ