মোঃ সেলিম (শ্রীপুর) গাজীপুর :
গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সহকারী রিটার্নিং অফিসার এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, শ্রীপুর উপজেলা বিএনপির আহŸায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির আহŸায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, গাজীপুর জেলা কৃষকদলের আহŸায়ক এস এম আবুল কালাম আজাদসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে উপস্থিত সাংবাদিকদের অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি আইন মানার দল, আচরণবিধি মানার দল। বিএনপি একমাত্র দল যারা সুষ্ঠু নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য গত ১৮ বছর বিএনপির লড়াই করেছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির চার হাজারেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। জুলাই আন্দোলনে দুই হাজারেরও বেশি শহীদ হয়েছে। এর মধ্যে বিএনপি’র ৪০০ নেতাকর্মী শহীদ হয়েছে। কাজেই বিএনপি’র দায়িত্বের মধ্যে পড়ে আচরণ বিধি মেনে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করা। আমরা সেটা শতভাগ মেনে চলবো। আইনের বাইরে বিএনপির চলে না, চলবেও না, আমরাও আইনের বাইরে যাই না এবং আইনের বাইরে চলবো না। #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, রাজনীতি সংবাদ, সংবাদ শিরোনাম