নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান । সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, অতীতে একাধিকবার ঢাকা-২ আসনের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে যে অগ্রগতি হয়েছে, তা জনগণের সহযোগিতায় সম্ভব হয়েছে। আগামী দিনেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে ঢাকা-২ আসনের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। এসময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: প্রকাশিত সংবাদ, রাজনীতি সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম