মোর্শেদ মারুফ ঃ
গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া থানাধিন গহরডাঙ্গা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোস্তফা মোল্লা। দীর্ঘদিন যাবত আদম ব্যবসার সাথে জড়িত এই মোস্তফা মোল্লা। দালাল মোস্তফা বাংলাদেশী শ্রমিকদের নিয়ে বিভিন্ন কোম্পানি থেকে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়। এতেকরে বিপদের মুখোমুখি হতে হয় অসহায় বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকদের। বাংলাদেশী শ্রমিকদের শুধু টাকা মেরে ক্ষ্যান্ত হয়নি এই মোস্তফা। সাথে সাথে ভয় ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে যায় মোস্তফা মোল্লা। ঠিক এমনই অভিযোগ দালাল মোস্তফা মোল্লার বিরুদ্ধে।
অভিযোগকারি এনামুল হক বাবু দীর্ঘদিন তার প্রতিষ্ঠানে কাজ করে প্রায় তিন লক্ষ টাকা পাওনা ছিল। সেই টাকা চাইতে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং যে কোম্পানির সাথে কাজ করতো সেই কোম্পানিকে বলে এনামুল হক বাবুকে নির্যাতন করে বের করে দেয়। অভিযোগকারী মোঃ এনামুল হক বাবু মুঠো ফোনে আরো বলেন তারা একই এলাকার বাসিন্দা। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ বিষয়ে মোস্তফা মোল্লার বরাবর গ্রামের বাড়িতে উকিল নোটিশ করলেও এনামুল হক বাবুকে টাকা দেই দিচ্ছি বলে সময় কালক্ষেপণ করছেন মোস্তফা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন ক্ষতিগ্রস্ত এনামুল। এ নিয়ে আরো বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে। #
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, প্রকাশিত সংবাদ, প্রশাসনিক সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম