আহমদ বিলাল খান :
হাড় কাঁপানো তীব্র শীতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে গভীর রাতে মানবিক উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টায় রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ছিন্নমূল, ভবঘুরে, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বি রাঙামাটি শহরের বনরূপা বাজার, নতুন বাসস্ট্যান্ড, রিজার্ভ বাজার, পৌরসভা প্রাঙ্গণ, দোয়েল চত্বর, হাসপাতাল এলাকা, নিউ মার্কেট, কালিন্দপুর, চম্পকনগর ও হ্যাপিরমোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে মো. হাবীব আজম বলেন,এই তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে থাকে অসহায় মানুষগুলো। আমাদের মতো সামর্থ্যবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, মানবতার কোনো নির্দিষ্ট সময় নেই। প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। এ সময় তিনি বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানান।
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম, হিল সার্ভিসের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানা রুবেল, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ, হিল ফুল ফুজুল যুব সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল মান্নান, আল আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসা শাখার ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ হাসিব, কলেজ ছাত্রদলের নেতা নাজমুল হাসানসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ