এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ
কলাপাড়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। বুধবার (৭ জানুয়ারি) কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নাচনাপাড়া এলাকার শীতার্ত ও অসহায় পরিবারকে আমন্ত্রণ জানিয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ইউএনও কাউছার হামিদ নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে উপকৃত শীতার্তরা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ