বরগুনায় ডিবি’র অভিযান ইয়াবাসহ গ্রেফতার- ১

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) বরগুনা সদর থানা এলাকার ঢলুয়া কড়ইতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, বাংলাদেশ পুলিশ এর বরগুনা জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢলুয়া কড়ইতলা হাজী বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে মো. রিয়াজুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা। এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ