এজাজ চৌধুরী(মঠবাড়িয়া)ঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির যাত্রা শুরু হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামিণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর ইব্রাহিম, বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি এ কে এম হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান, পৌর যুবদলের আহবায়ক রিপন মুন্সি, পৌর কৃষক দলের সভাপতি শাহিন রেজা, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর নবী ঘরামী, গ্রামিণ জন উন্নয়ন সংস্থার জেলা কো- অডিনেটর সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মো: নাসির উদ্দীন, আলী হায়দার সোহেল, শিক্ষক নেতা হাবিবুর রহমান, প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পুষ্টির মান উন্নয়ন এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এই স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে উপজেলার ২০৬টি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে এই কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া হবে। গ্রামিণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই কার্যক্রম মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে কারিগরি ও সার্বিক সহযোগিতা প্রদান করছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ