হারুন-অর-রশিদ (রংপুর) :
রংপুরের পীরগাছা উপজেলার মাদক সম্রাট রঞ্জু মিয়াসহ দুজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে রঞ্জুকে এক মাস এবং তার সহযোগী গোলজার রহমানকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক এ দন্ডাদেশ দেন। এর আগে রবিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। দন্ডপ্রাপ্ত রঞ্জু মিয়া (৩৮) ওই এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে এবং গোলজার রহমান (৩৭) আবেদ আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও দেবাশীষ বসাক বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় রঞ্জু মিয়াকে এক মাস এবং গোলজার রহমানকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, প্রশাসনিক সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ