নবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যনমশ গুরুত্বপূর্ণ একটি পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকালে দিনাজপুর-৬ আসনের নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন -এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষজনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের এ ধারা আগামীতেও অব‍্যহত থাকবে বলে তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন করে পাকা সড়ক নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার মানুষের অর্থনৈতিক কর্মকান্ডে নতুন গতি আসবে।
এ প্রকল্পটি দিনাজপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত¡াবধানে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ