ময়মনসিংহে বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে এই নির্মাণ কাজের সূচনা করেন। শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভাগীয় শহরের শিকারীকান্দা ছত্রপুর এলাকায় তথ্য কমপ্লেক্সের জন্য অধিগ্রহণকৃত নিজস্ব জায়গায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলায় ৬৪টি তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে বিভাগীয় শহরসহ ২৬টি জেলায় কাজ শুরু হয়েছে। তিনি জানান, এটি তার প্রথম উদ্বোধনী অনুষ্ঠান এবং অচিরেই আরও চারটি ভবনের কাজ উদ্বোধন করা হবে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে উপজেলা পর্যায়েও এ ধরনের প্রকল্প নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে এবং উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রতি আহŸান জানান তিনি। গণমাধ্যমের প্রতি আহŸান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা বজায় রাখতে হবে এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্প সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগে প্রায় ১৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে। ১৮ মাস মেয়াদি চুক্তির মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হবে। নির্মিতব্য কমপ্লেক্সে সিনেপেপ্লক্স, ইন্টারনেট সুবিধা, সাইবার ক্যাফে, ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ ও ডিজিটাল ল্যাবসহ আধুনিক আইসিটি সুবিধা থাকবে।
এ তথ্য কমপ্লেক্স তথ্যসেবা প্রদানের কেন্দ্র হিসেবে কাজ করার পাশাপাশি তরুণদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গণমাধ্যমের বিকাশ এবং জাতীয় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর এবং সহযোগিতায় ছিল ময়মনসিংহ গণপূর্ত বিভাগ। অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ