সংস্কার হচ্ছে সাতক্ষীরার শাখরা-কোমরপুর ব্রিজ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আক্তারুল ইসলাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হলেও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রæতি বাস্তবায়নের মাধ্যমে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনীতিতে যেখানে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রæতি অনেক সময়ই বাস্তবায়নের মুখ দেখে না, সেখানে তিনি প্রমাণ করলেন জনগণের প্রতি দায়বদ্ধতা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়।
নির্বাচনী প্রচারণার সময় তিনি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজটি সংস্কার করবেন। এই ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ প্রতিদিন হাজারো মানুষ এই ব্রিজ ব্যবহার করতে গিয়ে ঝুঁকির মধ্যে থাকতেন। এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবি তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন।
নির্বাচনে জয়ী হতে না পারলেও তিনি জনগণের সেই দাবি পূরণে থেমে থাকেননি। বরং নির্বাচনের পরপরই তিনি বিষয়টি নিয়ে দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং শাখরা–কোমরপুর ব্রিজ সংস্কারসহ সাতক্ষীরার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তার এই আন্তরিক প্রচেষ্টার ফলেই ব্রিজটি সংস্কারের জন্য ৬ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়াও সাতক্ষীরা-২ আসনের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে, যা তার প্রতি দলের আস্থা এবং জনগণের প্রতি তার দায়বদ্ধতারই প্রতিফলন। রাজনৈতিক অঙ্গনে এটি একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আলহাজ্ব মোঃ আব্দুর রউফ শাখরা-কোমরপুর ব্রিজ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী তার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রæত কাজ শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন,আমি নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু আপনাদের প্রতি আমার দায়িত্ব শেষ হয়ে যায়নি। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। জনগণের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। আপনারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি, সেটা বড় বিষয় নয় আমি আপনাদের সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। তিনি আরও বলেন,শাখরা–কোমরপুর ব্রিজটি এই এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এটি অবহেলিত ছিল। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এটি সংস্কার করব, আল্লাহর রহমতে সেই কাজ এখন বাস্তবায়নের পথে। খুব শিগগিরই ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু হবে। পাশাপাশি সাতক্ষীরার উন্নয়নে আরও যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরাজিত হয়েও প্রতিশ্রুতি বাস্তবায়নের এই উদ্যোগ বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক বার্তা বহন করে। এটি প্রমাণ করে, দায়িত্ববোধ ও জনকল্যাণের মানসিকতা থাকলে ক্ষমতা ছাড়াও জনগণের জন্য কাজ করা সম্ভব। স্থানীয়দের মতে, শাখরা–কোমরপুর ব্রিজটি সংস্কার হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ হবে বলে তারা আশাবাদী। এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহŸায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক সাইদুর রহমান মিন্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সব মিলিয়ে, আলহাজ্ব মোঃ আব্দুর রউফের এই উদ্যোগ শুধু একটি ব্রিজ সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি জনগণের সঙ্গে রাজনীতির সম্পর্ককে আরও দৃঢ় করার একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ