মোঃ জুয়েল :
নীলফামারীতে দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে দীর্ঘদিন আত্মগোপনে থাকা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতাকৃত আলমগীর হোসেন নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিমচাপড়া ডোঙ্গো হাজীপাড়া গ্রামের মোঃ কাছিম আলীর পুত্র ।
ঘটনার বিবরনে জানা যায়, ২০২৫সালের ২রা এপ্রিল বিকেলে দুই সন্তানের জননী মোছাঃ শাহানাজ আক্তার আঞ্জুমান ধর্ষনের স্বীকার হয় বলে অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে ৬ এপ্রিল ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সং/২৫) এর ৯(১) এর ধারায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ নীলফামারী এর আদালতে পিটিশন মামলা(৪৮/২৫) দায়ের করেন। মামলার হওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে মোঃ আলমগীর হোসেন আতœগোপনে থাকেন। এবং বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। দীর্ঘসময় আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে ২০২৫ সালের ২রা সেপ্টেম্বর। এরই প্রেক্ষীতে চলতি বছরে ৫এপ্রিল নীলফামারী সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে আটক করে। একটি নির্ভরযোগ্য স‚ত্র দাবী করছে সে, দীর্ঘদিন ধরে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের জুয়ায় আসক্ত রয়েছে। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান জানান, আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে ধর্ষক মোঃ আলমগীর হোসেনকে বাড়ীর পার্শ্ববতী চাচার বাড়ী থেকে গভীর রাতে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ