ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরিশাল ব্যুরো:
ঝালকাঠি সদর উপজেলার গাবা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রিয়াসুল আমিন জামাল শিকদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ও সন্তান। যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন, পারিবারিক অধিকার বঞ্চনা এবং নিরাপত্তাহীনতার অভিযোগ এনে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী স্ত্রী নিশাত জাহান শফি (প‚র্ব নাম রাশি রানী) জানান, তিনি ধর্মান্তরিত হয়ে ১৯৯৫ সালে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জামাল শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান জন্মগ্রহণ করে এবং তিনি স্বামীর বাড়িতে সংসার করে আসছেন। তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী রাজনৈতিক প্রভাব ও সামাজিক অবস্থান ব্যবহার করে তার ওপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। পাশাপাশি যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে বিভিন্ন সময়ে তার আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার গ্রহণ করা হয় বলে তিনি দাবি করেন। গুরুত্বপ‚র্ণ পারিবারিক ও ধর্মান্তর সংক্রান্ত কাগজপত্রও স্বামীর দখলে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। ভুক্তভোগী স্ত্রী আরও বলেন, দাম্পত্য জীবনের শুরু থেকে নানা সময়ে তাকে মারধর ও হয়রানির শিকার হতে হয়েছে, যার ফলে তিনি একাধিকবার চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন এবং হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অবনতির দিকে যায় এবং সাম্প্রতিক সময়ে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করে। তিনি অভিযোগ করেন, স্বামীর অনৈতিক সম্পর্ক ও আচরণের প্রতিবাদ করায় নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। বর্তমানে তিনি ও তার সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, সন্তানের ভবিষ্যৎ, শিক্ষা ও নিরাপদ জীবন নিশ্চিত করার স্বার্থে তিনি এখনো টিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এ অবস্থায় তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি সন্তানের পিতৃপরিচয় ও ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সন্তানও পারিবারিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহযোগিতা কামনা করেন। ভুক্তভোগী পরিবার আশা প্রকাশ করেন, সঠিক তদন্ত ও আইনি ব্যবস্থার মাধ্যমে তারা একটি শান্তিপ‚র্ণ ও নিরাপদ জীবনে ফিরে যেতে সক্ষম হবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ