মোঃ – মহি উদ্দীন, ঝিনাইদহ।
ঝিনাইদহে হাম – রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৩ টায় সিভিল সার্জন অফিসের সম্মে’লন কক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিং এ ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান জানান হাম- রুবেলার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা অনেকটা প্রাদুর্ভাবের রুপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশব্যাপী হাম- রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে। তার আলোকে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে ঝিনাইদহ জেলায় ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে হাম- রুবেলার টিকা প্রদান করা হবে। বর্তমান হাম রুবেলা মহামারি আকার ধারণ করেছে। সে কারনে কোন শিশু যাতে এ টিকা থেকে বাদ না যায় তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।