সুমন ভট্টাচার্য :
ময়মনসিংহ, বুধবার (২২ এপ্রিল) ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক-প্রস্তুতিম‚লক এক গুরুত্বপ‚র্ণ সভা অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি’র সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসকবৃন্দ, ডিজিএফআই ও এনএসআই’র বিভাগীয় প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, ত্রিশাল ও ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হেলিপ্যাড এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় নির্ধারিত স্থানগুলোতে দ্রæত সংস্কার ও মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয় মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করা, ময়লা পরিষ্কার, ফুটওভার ব্রিজ যথাযথ স্থানে স্থাপন ও সংস্কারের বিষয়েও আলোচনা হয় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদ কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজার সংলগ্ন সড়কের পাশে থাকা অবৈধ ঝুপড়ি দোকান দ্রæত উচ্ছেদ করা হবে স্থানীয় সড়কগুলোতে ড্রেন পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কে উন্নয়ন কাজ এবং রাতে আলোর ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান পাশাপাশি নজরুল উৎসবকে নির্বিঘ্ন রাখতে কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বিদ্যুৎ বিভাগ সভায় জানায়, অনুষ্ঠান চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় জেনারেটরের ব্যবস্থাও রাখা হবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুপেয় পানি ও মোবাইল টয়লেট সরবরাহ করবে জেলা পরিষদ সংশ্লিষ্ট সব কাজে সহায়তা দেবে বলে জানানো হয় নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে হাইওয়ে পুলিশ, ডিজিএফআই, এনএসআই এবং জেলা পুলিশ সমন্বিত প্রস্তুতি গ্রহণ করছে বলে জানানো হয় রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসএসএফ-এর নির্দেশনায় নিরাপত্তা জোরদার করা হবে অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত ড্রোন উড়ানো যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে তারা ব্যাপক সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নজরুলের জীবন ও কর্মভিত্তিক নৃত্যনাট্য, গীতিনৃত্য, যাত্রাপালা, গান ও কবিতা পরিবেশনের পরিকল্পনা করা হয়েছে ময়মনসিংহসহ নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার সাংস্কৃতিক কর্মকর্তারা নিজ নিজ জেলার ঐতিহ্য তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা আশা করছেন, সমন্বিত প্রস্তুতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সফর সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ