সিরাজগঞ্জে অটো টেম্পো, অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জে জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ–১৯৮৫) এর এি-বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি, সিরাজগঞ্জ অডিটোরিয়ামে ইউনিয়নের আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা যারা অটোটেম্পু অটোরিক্সা সিএনজি শ্রমিক এবং চালক আপনারা জনগণের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছেন। আপনারা এমন কিছু কাজ করেন যেটা আমরা কল্পনাও কখনও করতে পারিনা যে, পথচারী বা সিএনজি যাত্রী বিপদ গ্রস্থ মানুষেরকে আপনারা দ্রত হসপিটালে পৌছিয়ে আপনারা মানুষদেরকে সেবা দেন এটা অনেক বড় সওবের কাজ। তাই আজকে সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের এি — বার্ষিক সাধারণ সভায় আগামীতে একটি সুন্দর নতুন কমিটি হবে এই কমিটি কোন বানিজ্য করবে না আপনারা কখনো নিজেদের মধ্যে কোন দন্ড রাখবেন না। আমি চাই আমার শ্রমিক ভাইয়েরা ভালো থাকুক ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহাব।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ