নাচোলে এমপি মিজানুর রহমানের কর্মব্যস্ত এক দিন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এমএকে.জিলানী(নাচোল)ঃ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান কর্মব্যস্ত দিন পার করলেন নাচোলে । সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভা পরিদর্শণ শেষে কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় করেছেন। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিভিন্ন ওয়ার্ড, ওটি পরিদর্শন করেন ও ভর্তি রোগি এবং কর্তব্যরত চিকিৎসক-নার্সদের সাথে মতবিনিময় করেন। এসময় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, কনসালটেন্ট(মেডিশি)ডাঃ আতিক মাহমুদ ও আবাসিক চিকিৎসক ডাঃ শাহাদাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টায় নাচোল পৌরসভায় পৌর কর্মকর্তা-কর্মচারিদের সাথে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনময় । পৌরসভার উপসহকারি প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে তিনি পৌরসভার সমস্যা তুলে ধরেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান সীমিত জনবল ও সম্পদ দিয়ে সর্বোত্তোম নাগরিক সেবা প্রদানের আহŸান জানান।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব, হিসাব রক্ষক সোহেল রানা, স্যানেটারি ইন্সপেক্টর আব্দুর রহিমসহ পৌর কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। পরে বিকেল তিনটায় উপজেলা পরিষদ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক-বালিকা)২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার উদ্বোধন করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ