ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
সারা দেশের ন্যায় ময়মনসিংহেও জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন, একসময় দেশে আইনগত সহায়তা কার্যক্রম ম‚লত বেসরকারি উদ্যোগের উপর নির্ভরশীল ছিল। পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে এ কার্যক্রম চালুর মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা প্রাপ্তির পথ সুগম হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে আইনগত সহায়তা শুধু মামলা পরিচালনায় সীমাবদ্ধ নয়; বরং আইনি পরামর্শ, বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপ‚র্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তিনি জানান, জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সকলেই বিনাম‚ল্যে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, দেশের স্বাধীনতার ম‚ল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করা। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ন‚রুল হক, সরকারি কৌশুলী মোঃ আজহারুল হক এবং পাবলিক প্রসিকিউটর মোঃ আনোয়ার আজিজ টুটুল। সিভিল জজ সাহেরা বিবি ও তানজিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক, আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা, মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ