নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্নচর উপজেলার চর আমানুল্লাহ ৮নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামে তানজিনা আক্তার (১৭) নামের মাদ্রাসার ছাত্রী বজ্রপাতে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তানজিনা চরবাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে ঘুম ভাঙার পরে তানজিনা হাত-মুখ ধুতে ঘরের বাহিরে যায়।এই সময় হটাৎ প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়,ঝড়ের সঙ্গে বিকট শব্দে একটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তানজিনা অচেতন হয়ে মাটিতে পড়ে যায় পরে তার পরিবার স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে আনার পর তিনি তাকে মৃত্যু বলে ঘোষণা দেন।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান সকালে কালবৈশাখী ঝড়ে তানজিনা আক্তার নামের এক মাদ্রাসার ছাত্রী ঘুম থেকে উঠে ঘরের বাহিরে যায় এই সময় প্রচন্ড ঝড় ও বজ্রপাত শুরু হলে তানজিনার মৃত্যু ঘটে।নিহত তানজিনা আক্তার মাদ্রাসার শিক্ষার্থী খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে পরিদর্শন করে এবং তাকে মৃত বলে ঘোষণা দেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ