নাচোলে ট্রাক চাপায় শালা-দুলাভাই নিহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এমএকে. জিলানী(নাচোল)ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শশুরবাড়ি থেকে কর্মস্থল নওগাঁ ফেরার পথে সড়ক দ‚র্ঘটনায় শালা-দুলাভাই ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতরা হলেন, রবিউল আওয়াল জিসান(২২)ও সোহাগ(১৭)। নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, রবিবার সকাল ৬ টার সময় মোটরসাইকেল যোগে রবিউল তার শালা সোহাগকে নিয়ে নওগাঁর পথে রওনা হন। পথিমধ্যে আজিপুর থেকে আড্ডা-আমনুরা রোডের বেনীপুরে ট্রাক-বাসের মধ্যখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তারা ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাচোল থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ