ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ কর্মস‚চির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাদের প্রতি আরও সহানুভ‚তিশীল ও দায়িত্বশীল হতে হবে, যেন তারা নিজেদেরকে সমাজের বোঝা মনে না করেন। তিনি জানান, আজ যারা সুবর্ণ কার্ড পেয়েছেন, তারা আসন্ন ঈদের আগেই ভাতা পেয়ে যাবেন। তিনি আরও বলেন, প্রদত্ত ভাতা যেন প্রকৃত উপকারভোগীদের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি অসচ্ছল প্রতিবন্ধী ও তাদের পরিবারকে সহযোগিতার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে সুমনা আল মজিদ জানান, এ কার্যক্রমের আওতায় ৬১১ জন আবেদনকারীর মধ্যে ৫৭৯ জন ভাতা পাবেন। প্রতিমাসে ৫০০ টাকা করে তিন মাস অন্তর উপকারভোগীদের ব্যাংক হিসাবে ভাতা জমা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর স্মরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ