মোঃ মহি উদ্দীন (ঝিনাইদহ):
দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে চলছে ওয়ালটন-এর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। এই ক্যাম্পেইনের আওতায় ঝিনাইদহ শহরের দিশারী পাড়ার বাসিন্দা ও সাবেক সেনা সদস্য হাসান নেওয়াজ একটি ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার জিতে নিয়েছেন। জানা যায়, গত ১৬ এপ্রিল ঝিনাইদহের এইচএসএস সড়কে অবস্থিত ওয়ালটন প্লাজা থেকে ৪৩ হাজার টাকায় ৩১২ লিটারের একটি ফ্রিজ কেনেন হাসান নেওয়াজ। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। ফ্রিজটি বাসায় নেওয়ার আগেই তার মোবাইলে একটি খুদে বার্তা আসে, যেখানে জানানো হয় তিনি ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার জিতেছেন।
গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের এইচএসএস সড়কের ওয়ালটন প্লাজার আয়োজনে এক অনুষ্ঠানে হাসান নেওয়াজের হাতে আনুষ্ঠানিকভাবে এ ভাউচার তুলে দেন ওয়ালটন প্লাজার খুলনা বিভাগের চিফ ডিভিশনাল অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এবং ঝিনাইদহ এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার রিফাত হাসান খান। অনুষ্ঠানের আয়োজন করেন প্লাজার ম্যানেজার মো. তোতা মিয়া। পুরস্কার বিতরণ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এইচএসএস সড়কের ওয়ালটন প্লাজা থেকে শুরু হয়ে ঝিনাইদহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উল্লেখ্য, ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এ দেশের যেকোনো প্লাজা, পরিবেশক, শোরুম কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি থাকছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
পুরস্কারপ্রাপ্তির পর উচ্ছ¡াস প্রকাশ করে হাসান নেওয়াজ বলেন, ওয়ালটনের ফ্রিজ কিনে পাওয়া ৫০ হাজার টাকার ভাউচার দিয়ে আমি ফ্রিজ, এলইডি টিভি, ফ্যান, গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার ও ইস্ত্রিসহ বিভিন্ন প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কিনেছি। একটি ফ্রিজ কেনার সুবাদে আমার ঘরের প্রায় সব প্রয়োজনীয় পণ্যের চাহিদা প‚রণ হয়েছে। এতে আমি ও আমার পরিবার অত্যন্ত আনন্দিত।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ