ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে সারাদেশের ন্যায় ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দিবসটি উপলক্ষে নানা কর্মস‚চির আয়োজন করা হয়। কর্মস‚চির শুরুতে ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলন করেন। পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করা হয়।
এরপর একটি মানববন্ধন ও রক্তের গ্রæপ নির্ধারণ কর্মস‚চি অনুষ্ঠিত হয়। এসব কর্মস‚চিতে অংশগ্রহণকারীরা পরে নগরীর জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটের সেক্রেটারি এবং জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাইদুর রহমান সেলিম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ হান্নান খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা মানবসেবায় রেড ক্রিসেন্টের অবদান তুলে ধরে দুর্যোগ ও মানবিক সংকটে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ