জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন দৈনিক আমাদের কণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:
পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন দৈনিক আমাদের কণ্ঠের সম্পাদক মোজাহারুল হক শহিদ ও নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ। সাংবাদিকতা জীবনের এই গুরুত্বপূর্ণ অর্জনকে তাঁরা গৌরবময় এক মাইলফলক ও অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন। আমাদের কণ্ঠকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তাঁরা উভয়েই মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, দীর্ঘদিনের সাংবাদিকতা চর্চা, পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের বিষয়।
এ সময় তাঁরা সাংবাদিক সমাজের শ্রদ্ধেয় অভিভাবক কাদের গনী চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কাদের গনী চৌধুরীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান দিকনির্দেশনা ও নিরন্তর অনুপ্রেরণা তাঁদের সাংবাদিকতা জীবনের পথচলাকে আরও সমৃদ্ধ ও সার্থক করেছে। এছাড়াও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং তাদের সকল শুভাকাঙ্খির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সততা, ন্যায়নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ