মোঃ মহি উদ্দীন(ঝিনাইদহ):
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় একটি টিন সেটের ভাড়া বাসা থেকে খুশি খাতুন নামের এক নারী হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে সায়েদাতিয়া সড়কের পাশের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ স‚ত্রে জানা গেছে, খুশি খাতুন মাত্র এক সপ্তাহ আগে ওই এলাকায় বাসাটি ভাড়া নিয়েছিলেন। গতকাল রাতে হোটেলের কাজ শেষ করে তিনি জনৈক এক ব্যক্তির সাথে বাড়িতে ফেরেন, যাকে তিনি নিজের স্বামী বলে পরিচয় দিয়েছিলেন।
গতকাল সকালে প্রতিবেশীরা ঘরের সামনের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে বাড়ির পেছনে গিয়ে দরজা খোলা দেখতে পান তারা। ভেতরে প্রবেশ করতেই মেঝোতে খুশির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় ফাঁস লাগানোর মতো স্পষ্ট দাগ পাওয়া গেছে এবং লাশের পাশেই একটি ওড়না পড়ে ছিল। ঘটনার পর থেকেই তার সাথে থাকা ওই ব্যক্তি পলাতক রয়েছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যাকাÐ নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করা রিপোর্টের পর। ওসি আরও জানান প্রকৃত তথ্য উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি দ্রæত ঘাতককে শনাক্ত করতে পারবে পুলিশ।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম